কুয়াকাটায় ভাড়া বাসা থেকে যুবকের লাশ উদ্ধার

নিহত যুবকের মরদেহ

নিহত যুবকের মরদেহ © সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসা থেকে সাইয়েদুল আবেদীন (৪২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) গভীর রাতে পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সাইয়েদুল আবেদিন বরগুনা জেলার তালতলী উপজেলা সদরের বাসিন্দা আবদুস সালাম জোয়াদ্দারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাইয়েদুল প্রায় ২০ দিন ধরে তার দ্বিতীয় স্ত্রী আয়েশাকে নিয়ে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়ার একটি সেমিপাকা বাসায় ভাড়া থাকতেন। আয়েশার বাড়ি লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামে। তিনি প্রায় এক বছর আগে বৌদ্ধধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সাইয়েদুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার আগের নাম তানছি।

ঘটনার দিন সন্ধ্যায় সাইয়েদুল বাসায় এসে তার স্ত্রী আয়েশাকে মারধর ও গালাগাল করেন। রাতের খাবার খাওয়ার পর তাদের মধ্যে আবারও পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে রাত ১০টার দিকে তিনি স্ত্রীকে ঘরের বাইরে বের করে দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।

দীর্ঘ সময় পার হলেও ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে স্ত্রী ও প্রতিবেশীরা দরজায় ধাক্কাধাক্কি করেন। কোনো উপায় না পেয়ে বিষয়টি মহিপুর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে লুঙ্গি ও গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় সাইয়েদুলকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হালদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের প্রত্যেকটি সমস্যা সমাধানের চেষ্টা করেছি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9