কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

বৃদ্ধা নুরুন্নাহার বেগমের মরদেহ

বৃদ্ধা নুরুন্নাহার বেগমের মরদেহ © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নুরুন্নাহার বেগম (৬৫) নামের এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের ঢেমশা ইউনিয়নের সাতকানিয়া-বাঁশখালী সড়কের রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাকপ্রতিবন্ধী বৃদ্ধা নুরুন্নাহার বেগম সাতকানিয়া পৌরসভার ছিটুয়া পাড়ার বাসিন্দা। তিনি বেশ কিছুদিন আগে ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

নিহত নুরুন্নাহার বেগমের ছোট বোন শাহিন আক্তার বলেন, ‘আমার বোন বাকপ্রতিবন্ধী ছিলেন। এ ছাড়া বয়সের কারণে তিনি কানে কম শুনতেন। সকালে ঘুম থেকে উঠে রেললাইন এলাকায় হাঁটতে বের ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।’

সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মংইউ মারমা বলেন, বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা হয়ে চট্টগ্রামে থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস সাতকানিয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ওই নারী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬