সালিশ বৈঠকে ভিডিও ধারণ নিয়ে সংঘর্ষ, আহত ৩০

০৩ জুন ২০২৬, ০১:০৮ PM
সংঘর্ষের একটি মুহূর্তে

সংঘর্ষের একটি মুহূর্তে © সংগৃহীত

‎‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার খরকি গ্রামে সালিশ বৈঠকে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। ‎মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার খরকি গ্রামে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একই গ্রামের দুই পক্ষের মধ্যে আগে থেকে টাকা-পয়সা লেনদেনসংক্রান্ত বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মঙ্গলবার বিকেলে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে এক পক্ষ মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে অপর পক্ষ আপত্তি জানায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

‎সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

‎খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড কাঁদানে গ্যাস ও ৭ রাউন্ড শটগানের গুলি ছোড়া হয়। পরে রাত প্রায় ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

‎মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, আগের একটি আর্থিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ফাইনালের পর মাঠে নেমেই সবাইকে হতবাক করলেন মেসি
  • ০২ আগস্ট ২০২৬
সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬