সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

০৩ জুন ২০২৬, ১১:৫৬ AM
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী © সংগৃহীত

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩ জুন) ভোরে কালিন্দী নদী দিয়ে বাংলাদেশে ফেরার সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের বাসিন্দা মো. মহিউদ্দিন (৪২) ও একই এলাকার মো. শাহীন (২৮)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় এক বছর আগে ওই দুজন অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে ভারতের বিভিন্ন এলাকায় অবস্থানের পর সর্বশেষ তামিলনাড়ুতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। দীর্ঘদিন পর দেশে ফেরার উদ্দেশ্যে বুধবার গভীর রাতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন তারা।

জানা গেছে, বসন্তপুর সীমান্তসংলগ্ন বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে দুজনই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আহতরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সীমান্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন সময় সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। মানবাধিকার সংগঠনগুলোও দীর্ঘদিন ধরে সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছে।

ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের প্রত্যেকটি সমস্যা সমাধানের চেষ্টা করেছি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9