দিনাজপুরে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

০২ জুন ২০২৬, ০৫:১৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা শালবাগান থেকে রাসেল রানা (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) সকালে শালবাগানের একটি গাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাসেল রানা উপজেলার ভোগডোমা গ্রামের শহিদুল ইসলামের একমাত্র ছেলে বলে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন ব্যক্তি শালবাগানের ভেতরে লিচু সংগ্রহ করতে গিয়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান। পরে তারা চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য বিষয়টি বীরগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন।

ঘটনার সংবাদ পেয়ে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার এবং বীরগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, নিহতের মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন এবং সেখান থেকে মারাত্মক রক্তক্ষরণের আলামত রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের উদ্দেশ্যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত ও নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬