ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গ নিয়ে ১০৭ শিশু ভর্তি

০২ জুন ২০২৬, ০৪:৩৬ PM
মমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের সামনে রোগীর স্বজনদের অপেক্ষা

মমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের সামনে রোগীর স্বজনদের অপেক্ষা © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ শিশু ভর্তি হয়েছে। এতে হাসপাতালে চিকিৎসাধীন শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জনে।

মঙ্গলবার (২ জুন) সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৭ মার্চ থেকে ২ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭৯৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে ১ হাজার ৬৪৭ শিশু বাড়ি ফিরেছে। গত ২৪ ঘণ্টায় ২০ শিশু ছাড়পত্র পেয়েছে।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, এ পর্যন্ত হামের উপসর্গে ৪৪ শিশুর মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা জানান, আক্রান্ত শিশুদের অধিকাংশই জ্বর, সর্দি, কাশি ও শরীরে র‌্যাশসহ হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইসোলেশন ওয়ার্ডে বিশেষ চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ বলছে, রোগ ছড়ানো রোধে টিকাদান কর্মসূচি ও সচেতনতা আরও জোরদার করা প্রয়োজন।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬