নেত্রকোনার মদন

নদীভাঙনে ২৬ পরিবারের ভিটেমাটি নদীগর্ভে বিলীনের পথে

০২ জুন ২০২৬, ০২:০১ PM
নদী ভাঙতে বসতভিটার কাছে চলে এসেছে

নদী ভাঙতে বসতভিটার কাছে চলে এসেছে © টিডিসি

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে ফরিংখালী নদীভাঙনের ফলে রাজানীকান্দার ২৬ পরিবারের ভিটেমাটি নদীগর্ভে বিলীনের পথে। ইতোমধ্যে ৭-৮টি ঘর ভিটেসহ নদীগর্ভে বিলীন হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। 

মঙ্গলবার (৩ জুন) সকালে রাজানীকান্দা বাসিন্দা ষাটোর্ধ্ব বয়সী আব্দুল হক কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘১২ বছর মানুষের বাড়িতে থেকেছি। ছেলেগুলো নিয়া কষ্ট করে এখানে বাড়ি  করেছি। কিন্তু নদী সব ভেঙে নিয়ে যাচ্ছে।’

আরেক বাসিন্দা ইউনুস আহমাদ বলেন, ‘আমাদের এই রাজানীকান্দা থেকে প্রায় ২০০ হাত পশ্চিমে নদী ছিল। কিন্তু নদী ভাঙতে ভাঙতে এখন বসতভিটাতে এসে ভাঙা শুরু করেছে। এ বিষয়ে মাসখানেক আগে ইউএনও স্যারকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু দেখতেও পর্যন্ত আসেনি!’

ইউপি সদস্য টিটু মিয়া জানান, রাজানীকান্দার ওই বাড়িগুলো থেকে নদী অনেক দূরে ছিল, কিন্তু নদী এখন বাড়িঘর ভিটে ভাঙছে। দ্রুত পদক্ষেপ না নিলে গোবিন্দশ্রী হতে কদমশ্রী বেইন্নে বাজার যাওয়ার ডিসি রাস্তাটি ভেঙে যেতে পারে।

স্থানীয় শিক্ষক মিলাদ হোসেন জানান, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে নদীভাঙন রোধ করা সম্ভব। নদীভাঙন রোধ না করলে ঘরবাড়ি ভেঙে পাকা রাস্তাও ভাঙবে।

গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন জানান, নদীভাঙনে রাজানীকান্দার কিছু পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত নদীভাঙন রোধ না করতে পারলে রাজানীকান্দার ওই বাড়িগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাবে এবং কদমশ্রী সকাল বাজার হতে গোবিন্দশ্রী ডিসি রোড পর্যন্ত যে পাকা সড়ক রয়েছে, তা-ও ভেঙে যেতে পারে। 

এ বিষয়ে ইউএনও নাদির হোসেন শামীম বলেন, ‘এ উপজেলায় আমি নতুন যোগদান করেছি। নদীভাঙনের বিষয়টি আমার জানা নেই। আপনাদের মাধ্যমে অবগত হলাম। যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সঙ্গে কথা বলে সরকারিভাবে সহযোগিতা করা হবে। এ ছাড়া নদীভাঙন টেকাতে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে বলে সমাধান করার চেষ্টা করব।’

ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9