দুই সন্তানকে বিষ খাওয়ানোর অভিযোগ মাদকাসক্ত বাবার বিরুদ্ধে

০২ জুন ২০২৬, ১২:১৭ PM
হাসপাতালে চিকিৎসাধীন এক সন্তান

হাসপাতালে চিকিৎসাধীন এক সন্তান © টিডিসি

পিরোজপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত বাবার বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ জুন) রাতে উপজেলার কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিশুরা হলো কুমারখালী গ্রামের বাসিন্দা সিরাজুলের ছেলে ইয়াসিন (১২) ও মেয়ে সামিয়া (৮)।

শিশু দুটির নানি তহমিনা বেগম জানান, তার জামাতা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ কারণে তার মেয়ের সঙ্গে প্রায়ই পারিবারিক বিরোধ লেগে থাকত। একপর্যায়ে তার মেয়ে ঢাকায় চলে যান। এরপর থেকেই জামাতা বিভিন্ন সময় তাদের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।

তহমিনা বেগমের আরও জানান, সোমবার রাতে অভিযুক্ত ব্যক্তি পরিবারের সদস্যদের জন্য ‘শরবত’ নিয়ে আসেন। দুই শিশু সেই শরবত পান করলেও পরিবারের অন্য কেউ তা পান করেননি। কিছুক্ষণ পর ইয়াসিন ও সামিয়া অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজিব পাইক বলেন, শিশুদের শারীরিক অবস্থা ও উপসর্গ দেখে বিষক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পরীক্ষার ফলাফল ছাড়া এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ঘটনার বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন আগামীকালের…
  • ০৭ অক্টোবর ২০২৬
৮৯ শতাংশ পাথর কাটা শ্রমিক শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, চাল…
  • ০৭ অক্টোবর ২০২৬
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬