খানজাহান আলী মাজারের দিঘিতে এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

০১ জুন ২০২৬, ১০:১২ PM , আপডেট: ০১ জুন ২০২৬, ১০:১৫ PM
উদ্ধার কাজ চলছে

উদ্ধার কাজ চলছে © সংগৃহীত

বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘিতে এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির। আজ সোমবার (১ জুন) রাত পৌনে ৯টার দিকে ঘটনাটি ঘটেছে। ওই শিশুর নাম ফাতেমা।

ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন। ওই শিশুকে উদ্ধারে রাতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. দুলাল হোসেন জানিয়েছেন, শিশুটির বয়স আনুমানিক সাত বছর ছিল এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, শিশুটি দিঘির ঘাটে হাত-মুখ ধুতে বা গোসল করতে নেমেছিল।

শিশুর সাথে অভিভাবক ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, মা ছিল। তবে মা মানসিকভাবে সুস্থ নন। তাই হয়তো তিনি বুঝতে পারেননি। আর তারা (মা ও শিশু) দর্শনার্থী না, তারা মাজারেই থাকেন।

এদিকে এ ঘটনার সংবাদ পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে গত ৮ এপ্রিল একটি কুমিরকে পুকুরঘাট থেকে টেনে নিয়ে গিয়েছিল কুমির। সেই ঘটনার একটি ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার তৈরি হয়েছিল।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬