কলাগাছের ভেলায় খেলতে গিয়ে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

০১ জুন ২০২৬, ০৮:১৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার ৫ নম্বর গোশাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. হানাজালা (৯) এবং একই গ্রামের নেকাবর আলীর ছেলে মো. সিদ্দিক মিয়া (৬)। তারা পাশাপাশি বাড়ির বাসিন্দা ও খেলাধুলার সঙ্গী ছিল। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় বৃষ্টির জমে থাকা পানিতে কলাগাছ দিয়ে তৈরি ভেলায় চড়ে খেলছিল দুই শিশু। খেলাধুলার একপর্যায়ে তারা অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। পরে ডোবার পানিতে তল্লাশি চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। একসঙ্গে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ঘটনাটি জেনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬