স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা

০১ জুন ২০২৬, ০৮:০১ PM
চাঁদপুরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা

চাঁদপুরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা © সংগৃহীত

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও  কলেজে অধ্যয়নরত চাঁদপুরের হাইমচর উপজেলার শিক্ষার্থীদের ছাত্র ও সমাজকল্যাণমূলক সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর এসএসসি জিপিএ-৫ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৩১ মে) সকালে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক  ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা আবদুল লতিফ এর সভাপতিত্বে সংগঠনের সভাপতি মো: সালেহ আহমদ ও সাধারণ সম্পাদক জাফর আহমেদের সঞ্চালনায় দূর্গাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেপজার সাবেক সদস্য- প্রধানমন্ত্রী কার্যালয় ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর প্রধান উপদেষ্টা এজেডএম আজিজুর রহমান।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী সোনাগাজী উপজেলা কৃষি অফিসার মাইনউদ্দিন আহমেদ সোহাগ, লক্ষীপুর জেলার পরিসংখ্যান বিভাগের উপ পরিচালক মো: কামাল হোসাইন, হাইমচর সরকারি কলেজের অধ্যক্ষ মো: শহিদ উল্লাহ, কলেজের প্রাক্তন অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা, সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান মুকুল, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নুরুল আমিন পাটোয়ারী, আল আমিন মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান, স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সভাপতি বুলবুল ইসমাইল, হাইমচর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মওদুদ হাসান প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলার ভূমি উপ সহকারী কর্মকর্তা ইমান হোসেন, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জয়দেব চন্দ্র দত্ত, সোশ্যাল ইসলামি ব্যাংকের কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ কমল সরকার।

অনুষ্ঠানে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সাবেক যারা সদ্য বিভিন্ন উচ্চপদস্থ চাকরিতে যোগদান করেছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন, বুলবুল ইসমাইল- প্রভাষক ইতিহাস বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (সাবেক সভাপতি), মো: এনামুল হক- সাব ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশ (সাবেক সভাপতি), মো: ফারুকুল ইসলাম- আয়কর আইনজীবী( সাবেক সহ সভাপতি) এবং বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় সাবেক সভাপতি নাজমুল আল হোসেনকে।

এ ছাড়া ২০২৪-২৫ ও ২০২৫-২৬ সেশনে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত এবং ২০২৫ সালে এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের লেখাপড়ার পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজেও অংশ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ট্যাগ: চাঁদপুর
নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে সেনাসদস্য হত্যা: এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950