খেলতে থাকা শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

আনোয়ারা থানা

আনোয়ারা থানা © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকাল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে উপজেলার চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে আনোয়ারা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

আটক যুবকের নাম আরমান হোসেন (২৫)। তিনি চাতরী এলাকার মো. হারুনের ছেলে এবং বর্তমানে ওই এলাকার একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করত। 

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আটটার দিকে ভুক্তভোগী শিশুটি বাড়ির বাইরে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। সকাল নয়টার দিকে শিশুটি কাঁদতে কাঁদতে ঠোঁটে রক্তাক্ত জখম অবস্থায় ঘরে ফেরে। মা কারণ জানতে চাইলে শিশুটি জানায়, খেলার সময় প্রতিবেশী আরমান হোসেন তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে পার্শ্ববর্তী এক ব্যক্তির খালি ঘরে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেন। সেখানে শিশুটিকে শারীরিক নির্যাতন ও জোরপূর্বক ধর্ষণ করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় শিশুটির খেলার সঙ্গী (সম্পর্কে ফুফাতো ভাই) দরজায় ধাক্কাধাক্কি ও ডাকাডাকি করলে অভিযুক্ত আরমান দরজা খুলে দেন এবং শিশুটি ওখান থেকে বের হয়ে আসে।

কান্নার শব্দ ও শিশুর মুখে ঘটনার বিবরণ শুনে মা তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিবার ও প্রতিবেশীদের জানান। এরপর স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে অভিযুক্ত আরমান হোসেনকে হাতেনাতে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

ভুক্তভোগী শিশুর মা বলেন, ‘আমার মেয়েটাকে একা পেয়ে ও (আরমান) ঘরে টেনে নিয়ে এ জঘন্য কাজ করেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে  নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রক্রিয়া চলছে।

সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল না দেখেই চল…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাস্টার্স ভর্তির আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9