দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

০১ জুন ২০২৬, ০৩:৩৩ PM
বিভিন্ন আড়তে লিচুর সরবরাহ বাড়তে শুরু করায় ক্রেতা-বিক্রেতাদের ভিড়ও বেড়েছে

বিভিন্ন আড়তে লিচুর সরবরাহ বাড়তে শুরু করায় ক্রেতা-বিক্রেতাদের ভিড়ও বেড়েছে © টিডিসি

দিনাজপুরে ভরা মৌসুমে জমে উঠেছে লিচুর বাজার। জেলার বিভিন্ন আড়তে লিচুর সরবরাহ বাড়তে শুরু করায় ক্রেতা-বিক্রেতাদের ভিড়ও বেড়েছে। তবে বাজারে ভালো চাহিদা থাকলেও সড়কে যানজট ও দীর্ঘ অপেক্ষার কারণে ভোগান্তিতে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা। একই সঙ্গে দাম ওঠানামা করায় ন্যায্যমূল্য পাওয়া নিয়েও উদ্বেগ রয়েছে তাদের মধ্যে।

বিরল উপজেলার কামদেবপুর থেকে আসা লিচুচাষি মিজানুর রহমান বলেন, ‘নিউ মার্কেটে মাদ্রাজি লিচু নিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছি। কখন আড়তে পৌঁছে বিক্রি করতে পারব, আল্লাহই জানেন।’

সদর উপজেলার ঘুঘুডাঙ্গা এলাকার এক বিক্রেতা বলেন, ‘প্রায় তিন ঘণ্টা ধরে রাস্তায় লাইনে দাঁড়িয়ে আছি। আর কতক্ষণ লাগবে বলা যাচ্ছে না। লিচুর ভালো দাম পাব কি না, সেটি নিয়েও চিন্তায় আছি।’

অন্যদিকে ক্রেতাদের মধ্যে সন্তোষ দেখা গেছে। দিনাজপুর শহরের বাসিন্দা এবং বর্তমানে ঢাকায় কর্মরত মুশফিকুর রহমান লিচু কিনতে এসে জানান, তিনি বেদানা লিচু প্রতি শত ৫০০ টাকা এবং চায়না-৩ প্রতি শত ৮০০ টাকায় কিনেছেন। তুলনামূলক কম দামে ভালো মানের লিচু পেয়ে তিনি সন্তুষ্ট।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন বলেন, ‘এবার লিচুর ফলন কিছুটা কম হলেও ফলের আকার, রং ও গুণগত মান ভালো হয়েছে। মৌসুমের শুরুতেই বাজারে লিচু উঠতে শুরু করেছে। আশা করছি, চাষিরা ন্যায্যমূল্য পাবেন।’

জেলার বিভিন্ন আড়তে এখন লিচুর সরবরাহ বাড়তে শুরু করেছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকলে মৌসুমের বাকি সময়েও চাষিরা ভালো দাম পাবেন বলে সংশ্লিষ্টদের আশা।

ইতালিতে কনসার্টে গিয়ে হোটেল নোংরা করার অভিযোগ জেমসদের বিরুদ…
  • ২০ আগস্ট ২০২৬
৩ জেলায় নতুন ডিসি
  • ২০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন ৬ সেপ্টেম্বরের মধ্যে, চূড়ান্ত…
  • ২০ আগস্ট ২০২৬
স্বর্ণপদক পেলেন বাকৃবি অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ২০ আগস্ট ২০২৬
বন লুটের অভিযোগে ছাত্রদলের সদস্য সচিবসহ ২০ জনের বিরুদ্ধে মা…
  • ২০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের নোটিশে যা আছে
  • ২০ আগস্ট ২০২৬