জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে যশোরে খাদ্রসামগ্রী বিতরণ

০১ জুন ২০২৬, ০৩:১৭ PM
দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে

দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে © টিডিসি

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া) নির্বাচনী এলাকার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বাঘারপাড়া পৌরসভা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচির আয়োজন করেন সহকারী অ্যাটর্নি জেনারেল ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী সোহাগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক নাসির খান লিটন, পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক তারিক, বাঘারপাড়া পৌর শ্রমিক দলের সভাপতি শরিফুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান, বাঘারপাড়া ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিমুল মৃধা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।

এ সময় নূরে আলম সিদ্দিকী সোহাগ বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের কল্যাণে কাজ করার যে আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। তার শাহাদাতবার্ষিকী উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা সেই আদর্শ বাস্তবায়নের ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।’

যুবদল নেতা আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের এক অবিস্মরণীয় স্থপতি। তিনি সব সময় সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আমরা অসহায়, দুঃস্থ ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে তার মানবিক আদর্শকে স্মরণ করছি।’

তিনি বলেন, ‘আজকের এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি মানুষের প্রতি দায়িত্ববোধ ও সামাজিক সহমর্মিতার প্রতীক। জিয়াউর রহমানের আদর্শ আমাদের শিখিয়েছে—দেশকে ভালোবাসতে হলে মানুষের কল্যাণে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করে এবং গণতন্ত্র, উন্নয়ন ও মানবিক মূল্যবোধকে সমুন্নত রেখে বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও এগিয়ে নেওয়া সম্ভব। আসুন, আমরা সবাই দেশ ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করি এবং শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করি।’

এদিকে, খাদ্রসামগ্রী বিতরণ শেষে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

দাবানলের ধোঁয়ায় ছেয়ে গেছে নিউইয়র্ক; শুল্ক আদায়ের হুমকি দিলে…
  • ১৮ জুলাই ২০২৬
ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের চলাফেরায় কড়াকড়ি
  • ১৮ জুলাই ২০২৬
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে ৩২ শিক্ষক …
  • ১৮ জুলাই ২০২৬
নানা সমস্যায় জর্জরিত উপকূলের বাতিঘর পিটিডি একাডেমি
  • ১৮ জুলাই ২০২৬
তিতাস গ্যাস ট্রান্সমিশন পিএলসিতে ১৩৫ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ১৮ জুলাই ২০২৬
থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence