বাস চাপায় মা-মেয়েসহ নিহত ৩

৩১ মে ২০২৬, ১২:৫১ PM , আপডেট: ৩১ মে ২০২৬, ০২:২৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

 নেত্রকোনায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 

দূর্ঘটনাটি রবিবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা–ময়মনসিংহ সড়কের চল্লিশা বাইপাস মোড়ে  ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী মহুয়া পরিবহণের একটি বাস চল্লিশা বাইপাস মোড়ে পৌঁছালে  মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহতরা হলেন- সদর উপজেলার আমলী কেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং অন্য এক শিশু। আহতদের মধ্যে নূর জাহানের স্বামী আইনুল হকও রয়েছেন।

আহতদের প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নেত্রকোনা সদর থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার  দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এ দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী ঘটনাস্থলে গিয়ে সেখানে স্পিড ব্রেকার ও গোলচত্বর নির্মাণের আশ্বাস দেন।

এরপর স্থানীয়রা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬