সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধুকে পাশাপাশি দাফন

দুই বন্ধুকে পাশাপাশি দাফন

দুই বন্ধুকে পাশাপাশি দাফন © টিডিসি ফটো

ফরিদপুরের নগরকান্দা থানাধীন ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু রাজন শেখ (১৮) ও ইব্রাহিম ফকির (১৭)-কে নিজ গ্রামের কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকালে মধুখালী উপজেলার নওয়াবাড়ি ঘোষকান্দি এলাকায় তাদের দাফন সম্পন্ন হয়। একসাথে বেড়ে ওঠা এই দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

এর আগে বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে ডাঙ্গী ইউনিয়নের নারাণখালী ব্রিজের পূর্ব পাশে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে প্রাইভেটকার ও নাম্বারবিহীন অ্যাপাচি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা সেতু ভ্রমণের উদ্দেশ্যে মধুখালী থেকে মোটরসাইকেলে রওনা দেন রাজন ও ইব্রাহিম। পথে নারাণখালী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজন শেখ নিহত হন এবং গুরুতর আহত ইব্রাহিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন হাইওয়ে পুলিশের হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে দুই বন্ধুকে পাশাপাশি কবরে দাফন করা হলে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো কবরস্থান এলাকা। উপস্থিত স্থানীয়রা এমন করুণ মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাসিক উপবৃত্ত…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির কনক্লেভে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9