ঈদে টেকনাফ স্থলবন্দরে ছয় দিনের ছুটি

টেকনাফ স্থলবন্দর

টেকনাফ স্থলবন্দর © সংগৃহীত

ঈদ উপলক্ষে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকাল ৯টা থেকে আগামী ৩১ মে পর্যন্ত বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ১ জুন থেকে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত সময় পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগে থেকে শুল্কায়ন সম্পন্ন হওয়া পণ্য বিশেষ ব্যবস্থায় দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা যাবে।

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ছুটির মধ্যেও মিয়ানমার থেকে কাঠবোঝাই কোনো বোট এলে বিশেষ বিবেচনায় তা খালাসের ব্যবস্থা নেওয়া হতে পারে।

দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর চলতি বছরের ১ মে সীমিত পরিসরে টেকনাফ-মিয়ানমার স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হয়। বর্তমানে মিয়ানমারের মংডু এলাকা থেকে কাঠ আমদানি এবং বাংলাদেশ থেকে পেঁয়াজ ও আলু রপ্তানি হচ্ছে। তবে এখনো আকিয়াব ও ইয়াঙ্গুনের সঙ্গে পূর্ণাঙ্গ বাণিজ্য চালু হয়নি।

আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান এফআরবি ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ওমর ফারুক বলেন, চলতি মাসে ২৪টি কাঠবোঝাই বোটে প্রায় আড়াই হাজার টন কাঠ আমদানি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ ও আলুও রপ্তানি করা হয়েছে। ধীরে ধীরে বন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি সচল করার চেষ্টা চলছে।

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬
গান গেয়ে ‘ভাইরাল’ ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অ…
  • ২১ আগস্ট ২০২৬
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬