শিয়ালের কামড়ে একই বাড়ির ১১ জন আহত

২১ মে ২০২৬, ০৫:২১ PM
শিয়ালের কামড়ে আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে

শিয়ালের কামড়ে আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে © টিডিসি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শিয়ালের কামড়ে একই বাড়ির ১১ জন আহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিপাচানী গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৫ জনকে তাৎক্ষণিকভাবে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে জলাতঙ্ক প্রতিরোধী ‘র‍্যাবিস ভ্যাকসিন’ ও ‘আইজি র‍্যাবিস’ প্রদান করা হয়েছে। 

ভ্যাকসিন নেওয়া ৫জন হলেন, ভাটিপাচানী গ্রামের আব্দুল মান্নানের পুত্র হুমায়ূন (১৪), মৃত আব্দুর রহমানের স্ত্রী ফাতেমা (৭০), ইসমাঈলের স্ত্রী ফাতেমা (৫০), মুজিবুরের স্ত্রী রাশিদা (৫০) ও আবদুল হামিদের স্ত্রী হোসনা (৭০)। এ ছাড়া গাংগাইল ইউনিয়ন উত্তর বানাইল গ্রামের ৩ জনকে শিয়ালে কামড়িয়েছে।

উপজেলা স্বাস্ত্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা জানান,  শিয়াল, কুকুর বা অন্য কোনো বন্য প্রাণীর কামড়ের শিকার হলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যোগাযোগ করের  চিকিৎসা নিতে হবে ।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬