যশোর শহর যানজটমুক্ত করতে দড়াটনায় বহুমুখী সেতু নির্মাণের দাবি

২১ মে ২০২৬, ০৫:১৫ PM
মিডিয়া ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন জনউদ্যোগ যশোরের আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমদ

মিডিয়া ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন জনউদ্যোগ যশোরের আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমদ © সংগৃহীত

যশোর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে দড়াটানায় বহুমুখী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন অরাজনৈতিক সংগঠন জনউদ্যোগ। এ দাবিতে বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় ঘোপ নওয়াপাড়া রোডে আইইডি কেন্দ্র কার্যালয়ের কনফারেন্স রুমে এক মিডিয়া ক্যাম্পেইনে দাবি উপস্থাপনা করা হয়।

মিডিয়া ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন জনউদ্যোগ, যশোরের আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমদ। লিখিত প্রস্তাবনা উপস্থাপন করেন বিশিষ্ট শ্রমিক নেতা ও জনউদ্যোগের সদস্য মাহবুবুর রহমান মজনু।

বক্তারা বলেন, যশোর শহরে দিন দিন যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক, অফিসগামী মানুষ ও রোগীরা চরম দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে রিকশা, মোটরসাইকেল ও থ্রিহুইলারের বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে শহরে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা বাড়ছে।

তারা বলেন, যশোর শহরের যানজটের অন্যতম প্রধান কেন্দ্র দড়াটানা এলাকা। দিনের অধিকাংশ সময় সেখানে যানজট লেগেই থাকে। বিভিন্ন সময়ে প্রশাসনের নানা উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হয়নি। বরং দড়াটানা এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের কারণে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে।

জনউদ্যোগের পক্ষ থেকে বলা হয়, দড়াটানা সেতুর উত্তর প্রান্তে তিনটি এবং দক্ষিণ প্রান্তে চারটি সড়ক রয়েছে। এই সাতটি সড়কের মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করে আধুনিক ও বহুমুখী সেতু নির্মাণ করতে হবে। প্রয়োজনে বহুতলবিশিষ্ট বা একাধিক ফ্লাইওভার সম্বলিত সেতু নির্মাণের প্রস্তাবও তুলে ধরা হয়।

বক্তারা আরও বলেন, পরিকল্পিতভাবে সেতু নির্মাণ করা গেলে যশোরবাসী তিনটি বড় সুফল পাবে— যানজট নিরসন, ভৈরব নদের ওপর চাপ কমানো এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি।

এ ছাড়া গরীব শাহ এলাকা ও কাঠের পুল সংলগ্ন স্থানে আরও দুটি বিকল্প সেতু নির্মাণের প্রস্তাবও উপস্থাপন করা হয়। এতে শহরের পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহন সহজেই ভৈরব নদ পার হয়ে হাসপাতালসহ উত্তরাঞ্চলে যেতে পারবে বলে মত দেন তারা।

মিডিয়া ক্যাম্পেইনে যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের দৃষ্টি আকর্ষণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনউদ্যোগের সদস্য অ্যাডভোকেট আবুল হোসেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সৈয়দা মাসুমা বেগম এবং আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকারসহ অন্যরা।

সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬