গাইবান্ধায় ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুই নৌকাডুবি

২১ মে ২০২৬, ০৪:৫৮ PM
ডুবে যাওয়া নৌকা থেকে চাল উদ্ধার করে স্তূপ করা রাখা হয়েছে

ডুবে যাওয়া নৌকা থেকে চাল উদ্ধার করে স্তূপ করা রাখা হয়েছে © টিডিসি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাশীঘাটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ মানুষের জন্য বরাদ্দ সরকারি ভিজিএফের চালবোঝাই দুটি নৌকা আকস্মিক ঝড়ে ডুবে গেছে। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সব চালের বস্তা উদ্ধার করতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে এ ঘটনা ঘটে। এর আগে বুধবার রাতে চালগুলো নৌকায় তোলা হয়েছিল এবং ঘাটেই রাখা হয়েছিল। সকালে হঠাৎ দমকা হাওয়া ও ঝড় শুরু হলে নৌকা দুটি ঘাটের কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, নৌকা দুটিতে ৫০ কেজি ওজনের মোট ৪৬৭ বস্তা চাল ছিল। ঈদ উপলক্ষে এসব চাল ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের চরাঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণের কথা ছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয় জেলেরা, নৌকার মাঝিরা ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ কাজে অংশ নেন। সবাই মিলে ভেজা চালের বস্তাগুলো তীরে তুলে আনেন।

ইউএনও মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস বস্তাগুলো উদ্ধার করেছে। তবে সবগুলো বস্তা উদ্ধার করা গেছে কি না, তা হিসাব করলে জানা যাবে।’

প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া চালের বস্তাগুলো প্রয়োজনীয় শুকানোর পর দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হবে। ডুবির সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নৌকা দুটিও উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলেন, প্রশাসন ও ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

এ ঘটনায় চাল উদ্ধারের পরিমাণ ও নৌকার ক্ষয়ক্ষতি নিরূপণে উপজেলা প্রশাসন তদন্ত শুরু করেছে।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬