বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

২১ মে ২০২৬, ০২:২১ PM
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটকে ভাঙচুর চালান

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটকে ভাঙচুর চালান © টিডিসি

রাজবাড়ীর কালুখালীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর বাসস্ট্যান্ড এলাকায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসে ভাঙচুর চালালে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

নিহত ব্যক্তি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আ. মজিদ ব্যাপারীর ছেলে আমিন ব্যাপারী (৪৫)।

আহতরা হলেন একই গ্রামের মৃত ছালেক শেখের ছেলে রিয়াজ শেখ (৫০) ও আদম কাজীর ছেলে কালাম কাজী (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল যোগে তিনজন আরোহী মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়েন ও মোটরসাইকেল বাসে সঙ্গে পিষ্টে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিন ব্যাপারীকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটকিয়ে ভাঙচুর চালান। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

বাংলা উইকিপিডিয়ায় শীর্ষ পঠিত ২০ তালিকায় ২ মন্ত্রী, আছেন রাষ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির এমপি সারওয়ারের ভাইকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ পেছাচ্ছে?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাবর আজমই কি পিসিবির পরবর্তী টার্গেট?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, চূড়ান্ত সভা কাল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬