শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন

১৭ মে ২০২৬, ০২:৪২ PM
শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন। রবিবার সকালে পাবনা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে

শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন। রবিবার সকালে পাবনা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে © টিডিসি ফটো

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে এবং চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ এপ্রিল) দুপুরে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-ড্যাব, ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশন-আইডিএ এবং পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের ব্যানারে পাবনা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ডা. নাসিরের ওপর হামলার বিচার এবং চিকিৎসা সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন না হলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, একজন রোগীকে বাঁচাতে একজন চিকিৎসক সর্বোচ্চ চেষ্টা করেন। তারপর কর্মস্থলে চিকিৎসকরা আজকে সবচেয়ে অনিরাপদ।

ড্যাব পাবনা জেলা শাখার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, গাইনী চিকিৎসক ডা. শামীমা খাতুন পলি, আইডিএ'র পাবনা জেলা শাখার সভাপতি ডা. তামিম ইসলাম, সাধারণ সম্পাদক ডা. তানিয়া তাজনিম, পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. সাগর মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুল শুভ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ডা. সিরাজুল আলম রাকিব, ডা. শামসুল আলম মালিথা, ডা. হাসানুজ্জামান টুটুল, ডা. ফাহমিদুল হাসান নুর সহ অনেকে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬