প্রদীপের আগুনে পুড়ে প্রাণ গেল আইনজীবীর

১৭ মে ২০২৬, ০৯:৪৭ AM
আইনজীবী মিতা সাহা

আইনজীবী মিতা সাহা © টিডিসি ফটো

ঝিনাইদহ জেলা জজ আদালতের আইনজীবী মিতা সাহা পূজার আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। শনিবার (১৬ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি ঝিনাইদহ শহরের কেসি কলেজ পাড়ার শ্যামল কুমার সাহার স্ত্রী। এদিকে মিতা সাহার মৃত্যুতে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আইনজীবী এ্যাডভোকেট আলাউদ্দীন আজাদ জানান, গত ৭ মে সন্ধ্যায় নিজ বাড়ি চাকলাপাড়ায় পূজার দ্বীপ জ্বালানোর সময় অসাবধানবশত তেলসহ প্রদীপ শরীরে পড়ে আগুন ধরে যায়। এতে তারা সারা শরীর আগুনে ঝলসে যায়। দ্রুত তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। ১০ দিন পর শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মিতা সাহা মারা যান।

মৃত্যুকালে তিনিসহ এক কন্যা রেখে গেছেন। মেয়ে তাথৈ ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির চতুর্থ বর্ষের ছাত্রী। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ ঝিনাইদহ শহরের মদনমোহন মন্দির প্রাঙ্গণে শ্রদ্ধা শেষে চাকলাপাড়ার মহিষাকুন্ডু শ্মশানে দাহ করা হয়।

আইনজীবী সমিতির সভাপতি একরামুল আলম জানান  রোববার সকাল সাড়ে ১১ টায় ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে তার ফুলকোট রেফারেন্স অনুষ্ঠিত হবে।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬