মেলা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-মেয়ের

নিহতদের মরদেহ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে

নিহতদের মরদেহ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে © সংগৃহীত

মেলা থেকে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা ও তার এক বছর বয়সী কন্যা। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবাও।

শুক্রবার (১৫ মে) রাত আটটার দিকে উপজেলার ভাটিয়ারী বিএম রেলগেটসংলগ্ন ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তারিন আক্তার (৩২) ও তার এক বছর বয়সী কন্যা ইয়াসার। নিহত তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্বামী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে ভাটিয়ারী এলাকার বিজয় সরণি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত একটি মেলা থেকে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে চলন্ত মোটরসাইকেলে থাকা অবস্থায় তারিন আক্তারের কোল থেকে ইয়াসা হঠাৎ সড়কে পড়ে যায়। শিশুটিকে উদ্ধার করতে দ্রুত মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে পড়ে। এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান তারিন আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় ইয়াসাকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত তার স্বামী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই নাসির জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহত ও নিহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

২৭ জনকে নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান ‘স্পষ্ট ও অনড়’: জাহেদ উর রহ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর চালু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বরিশালেও নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪টি বিদ্যালয়, আতঙ্কে সাত শ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9