রহস্যজনকভাবে নিখোঁজ স্কুলছাত্র—চিরকুটে লেখা, ‘নাম লিখন, পরিচয় আমি এতিম’

১২ মে ২০২৬, ০৩:৩৭ PM
নিখোঁজ লিখন মজুমদার পবন

নিখোঁজ লিখন মজুমদার পবন © সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় লিখন মজুমদার পবন (১৫) নামে এক স্কুলছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে বাড়িতে তার লেখা একটি চিরকুট পাওয়া গেছে। 

জানা গেছে, নিখোঁজ লিখন দক্ষিণ ইসলামাবাদ গ্রামের রামপ্রসাদ মজুমদারের ছেলে। তিনি স্থানীয় ইন্দুরিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। ছেলের সন্ধান না পেয়ে তার মা অঞ্জনা রানী মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, বাড়ি ছাড়ার আগে লিখন একটি হাতে লেখা চিরকুট রেখে যায়। সেখানে সে লিখেছে, ‘নাম লিখন, পরিচয় আমি এতিম। আমি প্রতিষ্ঠিত হতে চাই।’ পাশাপাশি পরিবারের সদস্যদের উদ্দেশে বিদায় বার্তাও লিখে যায়। চিরকুটে বিদেশে যাওয়ার ইঙ্গিতপূর্ণ কিছু কথাও ছিল, যা পরিবারকে আরও উদ্বিগ্ন করে তুলেছে। 

লিখনের বড় ভাই আপন বলেন, ‘আমার ছোট ভাই লিখন মজুমদার পবনের কারও সঙ্গে কোনো রাগ বা অভিমান ছিল না। পড়াশোনার জন্যও তার ওপর কোনো বাড়তি চাপ ছিল না। আমাদের পরিবারেও কোনো ঝামেলা নেই। হঠাৎ করেই ওর বাড়ি থেকে চলে যাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টের ও রহস্যজনক। লিখনের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। ’

তিনি আরও বলেন, ‘আমরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাইনি। পরে সোমবার বিকেলে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছি। কেউ যদি আমার ছোট ভাইয়ের সন্ধান পান, তাহলে আমাদের জানাবেন।’

নিখোঁজ লিখনের রেখে যাওয়া চিরকুট 

কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬