ময়মনসিংহে ৩৩৮৪ হেক্টর জমির ফসল পানির নিচে

০১ মে ২০২৬, ১২:১০ PM
ভারি বৃষ্টিতে ফসল পানিতে তলিয়ে গেছে

ভারি বৃষ্টিতে ফসল পানিতে তলিয়ে গেছে © সংগৃহীত

ময়মনসিংহ জেলায় তিন দিনের ভারি বৃষ্টিতে ৩৩৮৪ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে। এসব ফসরের মধ্যে রয়েছে ধান, সবজি ও ভুট্টা। বৃহস্পতিবার (৩০ এপ্রির) বিকালে ময়মনসিংহ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা (কৃষি) ড. উম্মে হাবিবা এ তথ্য নিশ্চিত করেন। 

আবহাওয়া অফিস সুত্র জানায়, গত সোমবার ১৩ মিলিমিটার, মঙ্গলবার ১১৫ মিলিমিটার ও বুধবার ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তিন দিনে মোট ১৬৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার ইশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর, উচাখিলা, সরিষা ও আঠারবাড়ি ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চলের বোরো ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। এসব অঞ্চলেরও মূল কারণ জলাবদ্ধতা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঈশ্বরগঞ্জ উপজেলায় ২০ হাজার ২২৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। যার মধ্যে ৮০ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে।

জেলা কৃষি অফিস সুত্র জানায়, জেলার ১৩ উপজেলায় তিন দিনের ভারি বৃষ্টিতে ৩৩৮৪ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে। এসব ফসরের মধ্যে রয়েছে ধান, সবজি ও ভুট্টা। তবে, আজকের পর বৃষ্টি না হলে এসব ফসল ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম।

কৃষকেরা জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এতে এলাকার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমিও পানির নিচে তলিয়ে গেছে। ধান কাটার মৌসুমে হঠাৎ এমন পরিস্থিতিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ফসল ঘরে তুলতে না পেরে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

এদিকে, ঝোড়ো হাওয়ার তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এতে অনেক এলাকা অন্ধকারে ডুবে আছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা, যাদের পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে।

ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারজানা আজাদ সুমি বলেন, প্রায় ৮০ হেক্টর জমির ধান ইতোমধ্যে পানিতে নিমজ্জিত হয়েছে। গত তিন দিনেরভারী বৃষ্টির পানিতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদি দুই-একদিনের মধ্যে এসব জমির পানি নেমে যায়। তাহলে ধানের কোনো ক্ষতি হবে না। এ ছাড়া প্রত্যেক এলাকায় মাঠ কর্মীরা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে।

ময়মনসিংহ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা (কৃষি) ড. উম্মে হাবিবা বলেন, তিন দিনের ভারি বৃষ্টিতে ৩৩৮৪ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে। এসব ফসরের মধ্যে রয়েছে ধান, সবজি ও ভুট্টা। তবে, আর যদি বৃষ্টি না হয়। তাহলে এসব ফসল ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম। 

ভারত সফরে তারকায় ঠাসা স্কোয়াড ঘোষণা উরুগুয়ের
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৯০০ শয্যার হাসপাতালে ৫০০ শয্যার জনবল, রোগী ভর্তি সাড়ে ৩ হা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ে অতিষ্ঠ? সোলার সিস্টেম কতটা কার্যকর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইনচার্জ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০, আবেদন ৩ অক্টোবর পর্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬