পরীক্ষা দিতে যাওয়ার সময়ও নওশীন জানত না ৫ ঘণ্টা আগে বাবা মারা গেছেন

ছবি এআই দিয়ে বানানো

ছবি এআই দিয়ে বানানো © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময়ও নওশীন জানত না, পাঁচ ঘণ্টা আগে তার বাবা মারা গেছেন। মেয়ের পরীক্ষার কথা ভেবে পরিবার গোপন রাখে এ মর্মান্তিক সংবাদ। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার মৃত্যুর খবর জেনে ভেঙে পড়ে সে।

উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদিনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, পরীক্ষার্থী নওশীনের বাবা আবুল খায়ের গত ১৮ এপ্রিল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

২১ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত অংশ নিচ্ছিল নওশীন। বাবার একমাত্র মেয়ে হওয়ায় তার মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে পরিবার একটি কঠিন সিদ্ধান্ত নেয়। পরীক্ষায় যেন কোনো প্রভাব না পড়ে, সে কারণে সকালে তাকে বাবার মৃত্যুর খবর জানানো হয়নি। পরিবারের সদস্যরা প্রতিদিনের মতো স্বাভাবিক সময়ে না নিয়ে, সেদিন তাকে প্রায় দুই ঘণ্টা আগেই পরীক্ষা কেন্দ্রে পাঠায়। আবহাওয়া খারাপ ও ঝড়তুফানের আশঙ্কার বাহানা দিয়ে তাকে দ্রুত পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসে।

নিহতের ভাগনে জিয়া উদ্দিন বলেন, ‘আমার খালাতো বোনের এসএসসি পরীক্ষা চলছে। আঙ্কেল ভোর তিনটার দিকে মারা যান। তার পরীক্ষার কথা চিন্তা করে আমরা কাউকে জানাইনি, এমনকি লাশও বাড়িতে আনা হয়নি। তাকে আগেভাগে কেন্দ্রে পাঠানোর পর আমরা মরদেহ বাড়িতে নিয়ে আসি।’

পরীক্ষা শেষে বাড়ি ফিরে চারপাশের পরিস্থিতি দেখে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় নওশীন। তখনই সে জানতে পারে, তার প্রিয় বাবা আর নেই। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আবেগাপ্লুত হয়ে পড়ে স্বজন ও প্রতিবেশীরা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ দেবে বিভিন্ন প…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু ৭ সেপ্টেম্বর,…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
দাওয়াতের কথা বলে শিক্ষককে ডেকে নিয়ে পেটানোর অভিযোগ, মামলার …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার বিষয়, পদ্ধতি, জার্নালে প্রকাশ—প্রতিটি ধাপেই গুণগত ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩৬ এসিল্যান্ডকে একযোগে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অরাজকতা কীভাবে কন্ট্রোল করতে হয়, সেটা আইনেই বলা আছে: তারেক …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬