নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

৩০ এপ্রিল ২০২৬, ১২:৫১ PM
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যাওয়া যাত্রীবাস

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যাওয়া যাত্রীবাস © সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে টানা ভারী বর্ষণের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী আব্দুল্লাহ পরিবহন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোররাতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গভীর রাতে দপদপিয়া চৌমাথা মোড়ে পৌঁছালে ভারী বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।

স্থানীয়দের সহযোগিতায় বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদিকে, দুর্ঘটনায় আহত যাত্রীদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার পর সাময়িকভাবে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। বড় ধরনের কোন হতাহত হয়নি। যানচলাচল স্বাভাবিক রয়েছে।

ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৯ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদ হত্যার পেছনে দায়ী ছাত্রলীগের আইডিওলজি—শিবির ট্য…
  • ০৯ অক্টোবর ২০২৬