সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী ট্রাকে ৯ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ

২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ PM
জব্দ করাআমগুলো ধ্বংস করে প্রশাসন

জব্দ করাআমগুলো ধ্বংস করে প্রশাসন © টিডিসি

সাতক্ষীরায় অভিযান চালিয়ে চট্টগ্রামগামী একটি ট্রাক থেকে প্রায় ৯ হাজার কেজি কেমিক্যাল ও কার্বাইড দিয়ে কৃত্রিমভাবে পাকানো অপরিপক্ব আম জব্দ করেছে পুলিশ। পরে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় প্রশাসন আমগুলো ধ্বংস করেছে।

বুধবার (২৯ এপ্রিল) ভোর রাতে কালীগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক থেকে এসব আম জব্দ করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্নব দত্ত জানান, জব্দ করা আমগুলো মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কালীগঞ্জ এলাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক থামিয়ে তল্লাশি করলে ৩৫১ ক্যারেট আম জব্দ করা হয়। এসব আমের মোট ওজন প্রায় ৯ হাজার কেজি। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, আমগুলো অপরিপক্ব অবস্থায় কেমিক্যাল ও কার্বাইড প্রয়োগ করে পাকানো হয়েছিল।

পরবর্তী সময়ে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দুপুরে সাতক্ষীরা পৌরসভার বিনেরপোতা এলাকার ময়লার ভাগাড়ে নিয়ে আমগুলো ধ্বংস করা হয়।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬