নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পড়ল মাইক্রোবাস

২৯ এপ্রিল ২০২৬, ০৪:০০ PM
নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘরে ঢুকে পড়ে মাইক্রোবাস

নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘরে ঢুকে পড়ে মাইক্রোবাস © সংগৃহীত

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির মাইক্রোবাস ঘুমন্ত মানুষের ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। এ ঘটনায় ঘরের দেয়াল চাপা পড়ে আরশাদ আলী নামের এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দেড় কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তেরঘরিয়া গ্রামের সড়কের পাশেই আরশাদ আলীর বাড়ি। ভোরে যখন বাড়ির সবাই ঘুমিয়ে ছিলেন, তখন দ্রুতগতির একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তার ঘরে আঘাত করে। এতে ইটের দেওয়াল ভেঙে পড়ে ঘরের মালিক আরশাদ আলী আহত হন। ধাক্কা দেওয়ার পর মাইক্রোবাসটি রাস্তার ওপর উল্টে যায়।

বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা দেখতে পান মাইক্রোবাসটির ভেতরে গাঁজা রয়েছে। এ সময় স্থানীয় লোকজন মাইক্রোবাসের চালক অনিক হোসেন বিপ্লবকে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা তাকে পুলিশের হাতে সোপর্দ করেন। আহত আরশাদ আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার দাস জানান, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে মাইক্রোবাসটি অত্যন্ত দ্রুতগতিতে গন্তব্যে যাচ্ছিলো। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ওই বাড়িতে ঢুকে পড়ে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দেড় কেজি গাঁজা ও দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। আটক বিপ্লবের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কা…
  • ২৮ আগস্ট ২০২৬
ব্যবহৃত যন্ত্রাংশ দেখিয়ে আমদানী করা ৪ বিলাসবহুল গাড়ি জব্দ ক…
  • ২৮ আগস্ট ২০২৬
এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ৫
  • ২৮ আগস্ট ২০২৬
৩১ অবৈধ অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কবার্তা
  • ২৮ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৮ আগস্ট ২০২৬
বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬