সামান্য বৃষ্টিতেই মরণফাঁদে পরিণত হয় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক

২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪২ PM
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মোহানপুর ইটভাটা-সংলগ্ন এলাকা যেন হয়ে উঠেছে মরণফাঁদ

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মোহানপুর ইটভাটা-সংলগ্ন এলাকা যেন হয়ে উঠেছে মরণফাঁদ © সংগৃহীত

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মোহানপুর ইটভাটা-সংলগ্ন এলাকা যেন হয়ে উঠেছে মরণফাঁদ। সামান্য বৃষ্টিতে কাদার পিচ্ছিল হয়ে পড়েছে প্রায় আধা কিলোমিটার রাস্তা।

স্থানীয়দের অভিযোগ, সড়কের আশপাশে গড়ে ওঠা ইটভাটাগুলোয় মাটি নেওয়ার সময় ট্রাক থেকে প্রতিনিয়ত মাটি রাস্তায় পড়ে। দীর্ঘদিন ধরে এই মাটি জমে থাকার পর সাম্প্রতিক বৃষ্টিতে তা পিচ্ছিল কাদায় রূপ নিয়েছে। মোহনপুর এলাকার প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে এখন শুধু কাদা আর কাদা।

সরেজমিনে দেখা গেছে, পিচ্ছিল রাস্তার কারণে মোটরসাইকেল, ইজিবাইকসহ ছোট-বড় সব ধরনের যানবাহন নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছেন চালকরা। রাস্তায় কাদা থাকায় ব্রেক করলে চাকা পিছলে যাচ্ছে, যা বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।

শুধু যানবাহনই নয়, সাধারণ পথচারীদের জন্য এই রাস্তা দিয়ে হেঁটে চলাই এখন দায় হয়ে পড়েছে। কাদা ছিটে নষ্ট হচ্ছে জামাকাপড়, আবার পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে অহরহ।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, ইটভাটার মালিকদের খামখেয়ালিপনা এবং রাস্তায় পড়ে থাকা মাটি সময়মতো পরিষ্কার না করায় আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে চলাচল করা নরক যন্ত্রণার মতো হয়ে দাঁড়ায়। দ্রুত এই কাদা পরিষ্কার করে রাস্তাটি নিরাপদ করার দাবি জানিয়েছেন তারা। এই গুরুত্বপূর্ণ মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। জনস্বার্থে দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬