চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালের ম্যানেজার আটক

২৯ এপ্রিল ২০২৬, ১২:২২ PM , আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৩ PM
প্রাইম হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় লোকজনের ভিড়

প্রাইম হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় লোকজনের ভিড় © সংগৃহীত

নোয়াখালীর মাইজদীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনদের বিক্ষোভের মুখে হাসপাতালের ম্যানেজারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে জেলা শহর মাইজদীর প্রাইম হাসপাতালে এ ঘটনা ঘটে।

চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তির নাম ইমাম হোসেন বাবু (৩২)। তিনি সেনবাগ উপজেলার কেশারপাড়া ইউনিয়নের খাজুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি দুই সন্তানের জনক ও পেশায় একজন পাইপ মিটার মিস্ত্রি ছিলেন।

রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়রা হাসপাতালে জড়ো হন। এ সময় তারা অভিযোগ করেন, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ায় বাবুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ করেন এবং দায়ীদের শাস্তির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পৌঁছান। এ সময় হাসপাতালের ম্যানেজারকে আটক করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ ও অবহেলার অভিযোগ তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, মঙ্গলবার বিকেল বুকের ব্যথা উঠলে স্থানীয় একটি হাসপাতালে নিলে তারা মাইজদীর প্রাইম হাসপাতালের কার্ডিওলোজি ডা. মো. গিয়াস উদ্দিনের শরণাপন্ন হতে বলেন। সেখানে নিয়ে এলে রোগীর অবস্থা খারাপ হলেও চিকিৎসক রোগী দেখতে প্রায় ২ ঘণ্টা বিলম্ব করেন। পরে শারীরিক অবস্থার অবনতি দেখে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎিসক। কিন্তু ভর্তি করানোর পর ও ইমার্জেন্সি যেসব চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করানোর দরকার ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ তা করেননি। পরে অবস্থার অবনতি দেখে তড়িঘড়ি করে নার্স একটি ইনজেকশন পুশ করেন। পুশ করার পরপরই রোগীর মৃত্যু হয়। তাদের দাবি, চিকিৎসকদের গাফিলতির কারণেই তার মৃত্যু হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে হাসপাতালের জরুরি বিভাগে ডিউটিরত চিকিৎসক তৌহিদুল ইসলাম বলেন, রোগীর চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হয়নি; নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো তৌহিদুল ইসলাম বলেন, হাসপাতালের ভুল চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগে হাসপাতালের ম্যানেজার শিপন সেনকে আটক করা হয়েছে, অভিযোগের ভিত্তিতে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, এ ঘটনায় হাসপাতাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন এবং অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬