বরাদ্দ সংকটে বন্ধ জনপ্রিয় কৃষি রেডিও ৯৮.৮-এর সম্প্রচার

২৯ এপ্রিল ২০২৬, ১২:১৩ PM
কৃষি রেডিও ৯৮.৮ এফএমের সম্প্রচার কেন্দ্র

কৃষি রেডিও ৯৮.৮ এফএমের সম্প্রচার কেন্দ্র © সংগৃহীত

বরগুনার আমতলীতে বরাদ্দ সংকটের কারণে বন্ধ হয়ে আছে কৃষি রেডিও ৯৮.৮ এফএমের সম্প্রচার। প্রায় এক মাস ধরে এই সেবা বন্ধ থাকায় উপকূলীয় অঞ্চলের লক্ষাধিক মানুষ জরুরি কৃষি ও আবহাওয়া তথ্য থেকে বঞ্চিত হচ্ছেন।

কৃষি তথ্য সার্ভিস সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল খামারবাড়ীর পরিচালক মো. মশীহুর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় রেডিওটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। এরপর থেকে এখনো সম্প্রচার চালু হয়নি।

২০১২ সালের ১ জানুয়ারি আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে চালু হওয়া এই কৃষি রেডিও দ্রুতই বরগুনা ও পটুয়াখালীর বিস্তীর্ণ এলাকার কৃষক ও জেলেদের আস্থার জায়গা হয়ে ওঠে। আবহাওয়া পূর্বাভাস, ফসলের পরিচর্যা এবং দুর্যোগকালীন সতর্কবার্তাসহ নানা তথ্য নিয়মিত প্রচার করা হতো এখানে।

এদিকে সরকারি উদ্যোগে রেডিওটির সম্প্রসারণের জন্য নতুন ভবন নির্মাণ কাজ শেষ হলেও চলতি বছরের শুরু থেকেই বরাদ্দ জটিলতায় কার্যক্রমে ধীরগতি দেখা দেয়। একপর্যায়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় সম্প্রচার।

রেডিও বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন প্রান্তিক কৃষক ও জেলেরা। নির্ভরযোগ্য তথ্য না থাকায় কৃষিকাজ ও সাগরে মাছ ধরায় ঝুঁকি বাড়ছে বলে জানান তারা। 

স্থানীয় কৃষক আবদুল মান্নান বলেন, ‘কৃষি রেডিও আমাদের প্রধান ভরসা ছিল। এখন সেটি বন্ধ থাকায় আমরা দিশেহারা।’

শ্রোতা সিরাজুল ইসলাম বলেন, ‘প্রতিদিন অনুষ্ঠান শুনতাম, এখন কিছুই পাচ্ছি না।’

জেলে সাইদুল বয়াতি বলেন, ‘আবহাওয়ার খবর না পেয়ে ঝুঁকি নিয়ে সাগরে যেতে হচ্ছে।’

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অর্থনৈতিক ও বৈশ্বিক পরিস্থিতির কারণে আপাতত সম্প্রচার বন্ধ রাখা হয়েছে। তবে দ্রুত আবার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি তাদের।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬