টেকনাফে মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

২৮ এপ্রিল ২০২৬, ০২:২৯ PM
দুর্ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় লোকজন

দুর্ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় লোকজন © টিডিসি

কক্সবাজারের টেকনাফ সদর মেরিন ড্রাইভের রাজার ছড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক আরোহী নিহত এবং পথচারীসহ দুজন গুরুতর আহত হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়।

নিহত ব্যক্তি হোসেন আহমদ (৩০) বলে নিশ্চিত করা হয়েছে। তবে মোটরসাইকেলে থাকা অপর আরোহী নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনায় আহতদের মধ্যে রকিব উল্লাহ (১৩) নামের এক কিশোর রয়েছে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা করিম উল্লাহ জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ নিহত, আহত ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের করা হবে।

শিক্ষামন্ত্রীর নির্দেশে বদলির পরও যোগদান করতে দিচ্ছেন না প্…
  • ১২ আগস্ট ২০২৬
বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
  • ১২ আগস্ট ২০২৬
বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬