বজ্রপাতের শব্দে স্ট্রোক করে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৫ PM
ফাইল ছবি

ফাইল ছবি © সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে স্ট্রোক করে তানজিনা আক্তার (১৭) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তানজিনা আক্তার ওই গ্রামের শেখ মুজাম সেন্টুর মেয়ে। সে স্থানীয় ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার আলিম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তানজিনা নিজ ঘরে ছিল। সে সময় বাড়ির পাশে আকস্মিক বজ্রপাত ঘটে। বজ্রপাতের বিকট শব্দে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং তাৎক্ষণিক স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যায়।

চরআমান উল্যাহ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের শব্দে ওই ছাত্রী মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে সুবর্ণচর থানার ওসি লুৎফুর রহমান বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।’

চাষের মাছে গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না?
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৫.২৪ …
  • ১০ আগস্ট ২০২৬
এবার মুখ খুললেন আকবর আলী
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন, অনুত্তীর্ণদের প্রতি সহমর্মিত…
  • ১০ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার…
  • ১০ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
  • ১০ আগস্ট ২০২৬