নেত্রকোনায় বজ্রপাতে মৎস্য শিকারির মৃত্যু

২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৯ PM
ফাইল ছবি

ফাইল ছবি © সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আবদুল মোতালিব (৫৫) নামের এক মৎস্য শিকারির মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকায় ফেরিঘাটের পাশে এ ঘটনা ঘটে। 

নিহত আবদুল মোতালিব ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের বাসিন্দা। তিনি একজন মৎস্য শিকারি।

নিহত মোতালিবের সঙ্গী মুজিবুর রহমান বলেন, আবদুল মোতালিবসহ তারা তিনজন ধনু নদে মাছ শিকারের জন্য ভোরবেলা ঈশ্বরগঞ্জ থেকে আসেন। এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে রওনা হয়ে মদন উপজেলার উচিতপুরে ফজরের নামাজ পড়েন। তারপর সেখান থেকে রওনা হয়ে সকালে খালিয়াজুরীর জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় ধনু নদে পৌঁছান। বড়শি ফেলে মাছ ধরার সময় ৯টার দিকে হঠাৎ অনেক বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বিকট বজ্রপাতের পর মোতালিবকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। সেখানেই তার মৃত্যু হয়। আবদুল মোতালিবের বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন খালিয়াজুরীর উদ্দেশে রওনা হয়েছেন।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর পরিস্থিতি বুঝে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬