অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ককটেল নিক্ষেপ-অগ্নিসংযোগ

২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫১ PM
উদ্ধার করা ককটেল

উদ্ধার করা ককটেল © সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে উপজেলার দিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রশান্ত কুমার মুখার্জী (৭০) স্থানীয় পায়রা বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তিনি জানান, ঘটনার সময় তিনি ঘরে প্রার্থনা করছিলেন। এ সময় তার স্ত্রীর কাছে লাল টেপে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু এসে পড়ে। এতে পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।

তিনি আরও জানান, কিছুক্ষণ পর পাশের একটি কাঠের ঘরে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।

প্রশান্ত কুমার মুখার্জী বলেন, ‘ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।’

এ বিষয়ে অভয়নগর থানার ওসি এস এম নূরুজ্জামান বলেন, দুর্বৃত্তরা লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে এবং পরে একটি ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬