জামালপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু

২৭ এপ্রিল ২০২৬, ১২:৩০ PM
ফাইল ছবি

ফাইল ছবি © সংগৃহীত

জামালপুরের বিভিন্ন উপজেলায় বজ্রপাতে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও কয়েকজন। রবিবার (২৭ এপ্রিল) বিকেলে সদর ও মেলান্দহসহ কয়েকটি এলাকায় এসব ঘটনা ঘটে। এতে প্রাণহানির পাশাপাশি গবাদিপশুরও ক্ষয়ক্ষতি হয়েছে।

নিহতরা হলেন সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের হাসমত আলী ও মেলান্দহ উপজেলার কড়ইচড়া গ্রামের মর্জিনা বেগম। মর্জিনা স্থানীয় রাজীবের স্ত্রী এবং তার তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

জানা যায়, বাড়ির রান্নাঘরে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন মর্জিনা। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। একই ঘটনায় তার প্রতিবেশী শেফালী আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে সদর উপজেলায় বৃষ্টির সময় মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক হাসমত আলী। এ সময় তার চাচাতো ভাই আনোয়ার হোসেন আহত হন এবং তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান জানান, বজ্রপাতে একজন নিহত হয়েছেন এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নে বজ্রপাতে ইউপি সদস্য শাহীন ভান্ডারির চারটি কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা গরু মারা যায়। অন্যদিকে ইসলামপুর উপজেলায় সাবধরি চরে দুজন আহত হন।

কাস্টমার সার্ভিস এজেন্ট নিয়োগ দেবে নভোএয়ার লিমিটেড, পদ ১৫,…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নতুন করে আবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি: শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেসি–রোনালদো কি সত্যিই একই দলে খেলবেন?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে পৃথক হোটেল থেকে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন আগামীকা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিশুদের খেলাকে কেন্দ্র করে বিরোধ, ভাগ্নি জামাইয়ের আঘাতে নিহ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬