সাতক্ষীরায় প্রকাশ পেল আম ক্যালেন্ডার, কবে কোন আম আসবে বাজারে

২৭ এপ্রিল ২০২৬, ১২:২০ PM
বাজারজাতের জন্য ঝুড়িতে ভরা হয়েছে আম

বাজারজাতের জন্য ঝুড়িতে ভরা হয়েছে আম © সংগৃহীত

ভৌগোলিক অবস্থানের বিশেষত্বের কারণে দেশের অন্য অঞ্চলের তুলনায় সাতক্ষীরাতেই প্রতিবছর সবার আগে আম পরিপক্ব হয়। সেই ধারাবাহিকতায় এবারও দেশের বাজারে আগাম, বিষমুক্ত ও সুমিষ্ট আম পৌঁছে দিতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময় মেনে আম সংগ্রহ নিশ্চিত করা গেলে কৃষক যেমন ন্যায্য মূল্য পাবেন, তেমনি ভোক্তারাও পাবেন নিরাপদ ও পরিপক্ব ফল।

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক আফরোজা আখতার আনুষ্ঠানিকভাবে এ ক্যালেন্ডার ঘোষণা করেন। 

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ এবং আম চাষি সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

জেলার বিভিন্ন আমবাগানে এখন থোকায় থোকায় ঝুলছে কাঁচা আম। গ্রীষ্মের তীব্র রোদে ধীরে ধীরে বদলাচ্ছে তাদের রং, বাড়ছে মিষ্টি হওয়ার অপেক্ষা। এই আম যাতে অপরিপক্ব অবস্থায় বাজারে না আসে, সে লক্ষ্যেই নির্ধারণ করা হয়েছে আম ভাঙার সুনির্দিষ্ট সময়সূচি।

ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ৫ মে থেকে ২৬ মে পর্যন্ত গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় বিভিন্ন জাতের আম ভাঙা যাবে। ১৫ মে থেকে সংগ্রহ করা যাবে হিমসাগর ও খিসরা জাতের আম। ২৭ মে নির্ধারণ করা হয়েছে ল্যাংড়া আম ভাঙার তারিখ। আর মৌসুমের শেষ দিকে ৫ জুন থেকে বাজারে আসবে আম্রপালি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত সাতক্ষীরার মাটি ও আবহাওয়া আম দ্রুত পরিপক্ক হওয়ার জন্য বিশেষভাবে উপযোগী। সমুদ্রপৃষ্ঠের তুলনায় নিচু ভূমি, লবণাক্ততার প্রভাবমিশ্রিত মাটি এবং তীব্র গরম—সব মিলিয়ে এখানে আম দ্রুত পাকতে শুরু করে। ফলে রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জের আম বাজারে আসার আগেই সাতক্ষীরার আম পৌঁছে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। এমনকি এই আগাম আমই প্রতিবছর ইউরোপের বাজারে প্রথম দিকের চালান হিসেবে রপ্তানি হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, ‘চাষিদের দাবির পরিপ্রেক্ষিতে ল্যাংড়া ও আম্রপালি জাতের আম ভাঙার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই আমে পূর্ণ পরিপক্বতা আসবে বলে আমরা নিশ্চিত।’

তিনি আরও বলেন, অপরিপক্ব আম ভাঙা ও বাজারজাতকরণ ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নির্ধারিত ক্যালেন্ডার মেনে আম সংগ্রহ ও বাজারজাত করা গেলে সাতক্ষীরার আমের সুনাম যেমন অটুট থাকবে, তেমনি রপ্তানির ক্ষেত্রেও তৈরি হবে নতুন সম্ভাবনা।

এমপিওভুক্ত ৩০ শিক্ষক-কর্মচারীকে ফেরত দিতে হবে ১০ কোটি টাকা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9