ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০

২৭ এপ্রিল ২০২৬, ০১:২৫ AM
টর্চ লাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষ

টর্চ লাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষ © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিকাশে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকে উপজেলার নতুন হাবলি গ্রামের পশ্চিম পাড়া, পূর্ব পাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
স্থানীয়রা জানায়, গেল ২ থেকে ৩ সপ্তাহ আগে নতুন হাবলি গ্রামের পশ্চিম পাড়া এলাকার বোরহান মিয়া পূর্বপাড়া এলাকার শিহাবের দোকানে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে যান। কিন্তু বিকাশে টাকা পাঠাতে দেরি হওয়ায় বোরহান মিয়া অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। তবে এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছিল।

পরে রোববার বিকেলে শিহাব দক্ষিণ আরিফাইল এলাকার রায়হান, ইয়াসিনসহ বন্ধু বান্ধবদের নিয়ে পশ্চিমপাড়া এলাকায় ঘোরাফেরা করতে যায়। এ সময় স্থানীয় একটি মাঠে ফুটবল খেলা নিয়ে তর্কে জড়ায় শিহাব ও বোরহান। এতে ক্ষুব্ধ হয়ে বোরহান তার লোকজনদের নিয়ে শিহাব ও তার বন্ধু বান্ধবের উপর হামলা ও মারধর করে।

খবরটি জানাজানি হওয়ার পর সন্ধ্যায় পশ্চিম পাড়া এলাকাবাসীর সাথে পূর্ব পাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে কয়েক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়। সংঘর্ষে ইট পাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

এ বিষয়ে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রোগী সেজে হাসপাতালে স্বর্ণালংকার চুরি, চক্রের ৭ সদস্য আটক
  • ২৫ অক্টোবর ২০২৬
আপনার হৃৎপিণ্ড কতটা সুস্থ জানবেন যে উপায়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পূর্ণ মন্ত্রীর ক্ষমতা পেলেন হুমায়ুন কবির
  • ২৫ অক্টোবর ২০২৬
পদায়ন হলো ২৬৬ প্রশাসন ক্যাডারের, কে কোন জেলায়
  • ২৫ অক্টোবর ২০২৬
১৫ জেলায় প্লাজা ম্যানেজার নিয়োগ দেবে যমুনা ইলেকট্রনিকস, আবে…
  • ২৫ অক্টোবর ২০২৬
পিএসসির নতুন সদস্য হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপি…
  • ২৫ অক্টোবর ২০২৬