খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমে অংশ নিলেন এমপি জিলানী

২৫ এপ্রিল ২০২৬, ০১:৩৩ PM
খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমে অংশ নেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী

খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমে অংশ নেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী © টিডিসি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়েছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

শনিবার (২৫ এপ্রিল) তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা-রামনগর খালে এ পরিষ্কার অভিযান পরিচালনা করেন। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখসহ অন্য নেতারা।

সংসদ সদস্য এস এম জিলানী বলেন, কোনেরভিটা-রামনগর খালটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় কৃষকরা বিল থেকে ধান কেটে এই খালপথেই বাড়িতে নিয়ে আসেন। কিন্তু দীর্ঘদিন ধরে কচুরিপানায় খালটি ভরে থাকায় তাদের চলাচল ও ফসল পরিবহনে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, ‘কৃষকদের দুর্ভোগ লাঘব করতেই আমরা আজ এই খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে কৃষকদের ভোগান্তি অনেকাংশে কমবে এবং খালটি আবারও ব্যবহারের উপযোগী হয়ে উঠবে।

জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬