পাবনার ভাঙ্গুড়া

সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

০৬ এপ্রিল ২০২৬, ০১:০৫ PM
ভেড়ামারা-ধানুয়াঘাট সড়ক সংস্কার কাজে ব্যবহৃত করা হচ্ছে নিম্নমানের খোয়া

ভেড়ামারা-ধানুয়াঘাট সড়ক সংস্কার কাজে ব্যবহৃত করা হচ্ছে নিম্নমানের খোয়া © টিডিসি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সাড়ে ৩ কোটি টাকার সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ভেড়ামারা-ধানুয়াঘাট সংযোগ সড়কের প্রায় ৪ হাজার মিটার সংস্কারে খোয়া ও অন্যান্য উপকরণের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা, যা পরিদর্শনে গিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন এলজিইডির কর্মকর্তারা।

এলজিইডির অধীনে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় প্রায় ৩ কোটি ৩২ লাখ ৯৭ হাজার ৫৪৮ টাকা ব্যয়ে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ‘সৈকত এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। আগামী ৩০ জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজের শুরু থেকেই নিম্নমানের খোয়া ও অতিরিক্ত ঝাওয়া ব্যবহার করা হচ্ছে, যা সড়কের স্থায়িত্বকে প্রশ্নবিদ্ধ করছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ-পাবনার প্রকৌশল এলজিইডি ডেপুটি ডিরেক্টর মমিন মজিবুল হক সম্প্রতি কাজটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ব্যবহৃত খোয়ার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং নিম্নমানের উপকরণ সরিয়ে মানসম্মতসামগ্রী ব্যবহারের নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের কাজের গুণগত মান বজায় রাখতে কঠোরভাবে সতর্ক করা হয়।

এলাকাবাসীর আশঙ্কা, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে অল্প সময়ের মধ্যেই সড়কটি ক্ষতিগ্রস্ত হতে পারে, ফলে জনদুর্ভোগ বাড়বে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে ঠিকাদার পক্ষের দাবি, কাজের মান বজায় রেখেই নির্মাণকাজ পরিচালিত হচ্ছে। দু-এক জায়গায় সমস্যা থাকলেও তা দ্রুত সমাধান করা হবে।

উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম জানান, ডেপুটি ডিরেক্টর সম্প্রতি কাজটি পরিদর্শন করে কয়েকটি ত্রুটি চিহ্নিত করেছেন। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে এবং নিয়মিত তদারকি করা হচ্ছে।

সিরাজগঞ্জ-পাবনার প্রকৌশল বিভাগের ডেপুটি ডিরেক্টর মমিন মজিবুল হক বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিদর্শনে গিয়ে নিম্নমানের খোয়া ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্টদের তা সরিয়ে মানসম্মত উপকরণ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950