পাবনায় উৎসবমুখর পরিবেশে ‘‌জব ফেয়ার’ অনুষ্ঠিত, চাকরিপ্রত্যাশীদের সাড়া

০৫ এপ্রিল ২০২৬, ০৪:৫১ PM
ফিতা কেটে জব ফেয়ার উদ্বোধন করছেন অতিথিরা। রবিবার দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি মাঠে

ফিতা কেটে জব ফেয়ার উদ্বোধন করছেন অতিথিরা। রবিবার দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি মাঠে © টিডিসি

বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে ও বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে রেইস প্রকল্পের আওতায় পাবনায় উৎসবমুখর পরিবেশে ‘‌জব ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। এ মেলায় প্রায় ৪০টির বেশি জাতীয় ও স্থানীয় নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। এতে অংশগ্রহণ করেন প্রায় ৪০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণী।

রবিবার (৫ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি মাঠে এ মেলার আয়োজন করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডির নির্বাহী পরিচালক শফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন রেইস প্রকল্পের উপপ্রকল্প সমন্বয়কারী ও পিকেএসএফের ব্যবস্থাপক গোলাম জিলানী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. কলিমুদ্দন, পল্লবী সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান বিদ্যুৎ কুমার রায়, পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মকছেদুল আলম, পাবনা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মিয়া, বেসরকারি উন্নয়ন সংস্থা পাবনা প্রতিশ্রুতির নির্বাহী পরিচালক খোন্দকার খালেদ হাসান টিপু, ওসাকার সিনিয়র পরিচালক মাজহারুল ইসলামসহ অনেকে। পরে অতিথিরা ফিতা কেটে জব ফেয়ার উদ্বোধন করেন এবং স্টলগুলো ঘুরে দেখেন।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, হিরো মটোকর্প, প্রাণ-আলএফএল, বিডি জবস বিভিন্ন খাতের প্রতিষ্ঠান। মেলায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান এবং তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নেন।

অনুষ্ঠানে প্রকল্পের শিক্ষানবিশ কার্যক্রমে অংশ নেওয়া গ্র্যাজুয়েটদের মধ্যে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়। পিকেএসএফের সহযোগী সংস্থা পাবনা প্রতিশ্রুতি, পিসিডি এবং ওসাকা যৌথভাবে এই জব ফেয়ারের আয়োজন করে।

আয়োজকরা জানান, মেলায় লাইভ সিভি রিভিউ, ক্যারিয়ার কাউন্সেলিংয়ের পাশাপাশি প্রকল্পভুক্ত তরুণ উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে। এ ধরনের উদ্যোগ দক্ষ তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি নিয়োগদাতাদের জন্য উপযুক্ত জনবল খুঁজে পেতে সহায়তা করবে। সেই সঙ্গে স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে ভূমিকা রাখে। জব ফেয়ারে অংশ নিতে পেরে খুশি চাকরিপ্রত্যাশীরা।

 

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মসজিদের জন্য জমি না দেয়ায় এক মাস ধরে ‘একঘরে’ অবস্থায় কৃষক প…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৯ বছরের শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে পরাজয়ের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাকরিচ্যুত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9