ঝড়ে উড়ে গেছে ছাউনি, খোলা আকাশের নিচে চলছে পাঠদান

০৪ এপ্রিল ২০২৬, ০১:১৩ PM
খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে

খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে © টিডিসি

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের ঝাড়াখালী আলহাজ নাসির উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে চরম দুর্ভোগে পড়েছে। ছাউনি উড়ে যাওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা খোলা আকাশের নিচে পাঠদান করতে বাধ্য হচ্ছেন। এতে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় ৩৩ বছরেও পায়নি কোনো পূর্ণাঙ্গ পাকা ভবন। বর্তমানে এখানে ১৫৪ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক রয়েছেন। গত ১৭ মার্চ গভীর রাতে আকস্মিক ঝড়ে বিদ্যালয়ের আধাপাকা ভবনের টিনের ছাউনি সম্পূর্ণ উড়ে যায়। ফলে বিকল্প কোনো ভবন না থাকায় মাঠেই টেবিল-চেয়ার ও বেঞ্চ বসিয়ে পাঠদান চালাতে হচ্ছে।

স্থানীয় অভিভাবকদের অভিযোগ, প্রখর রোদে শিশুদের ক্লাস করতে হচ্ছে, আবার হঠাৎ বৃষ্টিতে ভিজতে হচ্ছে তাদের। সামনে বর্ষা মৌসুমে এ অবস্থা আরও খারাপ হতে পারে এবং শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত ভবন সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ বলেন, বিদ্যালয়টি বর্তমানে সম্পূর্ণ অচল অবস্থায় রয়েছে। জরুরি ভিত্তিতে মেরামত বা নতুন ভবন নির্মাণ না হলে পাঠদান স্বাভাবিক রাখা সম্ভব হবে না।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ঝড়ে বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে ভবন মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9