জীবননগরে খাল ভরাট করে রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

জীবনগর পৌর বাসস্ট্যান্ডে মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা

জীবনগর পৌর বাসস্ট্যান্ডে মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা © টিডিসি

চুয়াডাঙ্গার জীবননগরে সরকারি ‘নয়নজুলি খাল’ অবৈধভাবে ভরাট করে রাস্তা তৈরির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১০টায় জীবনগর পৌর বাসিন্দাদের আয়োজনে বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, সাবেক পৌর কমিশনার আব্দুর রশিদ, সাবেক কমিশনার ও পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী সরদার।

বক্তারা বলেন, ‘নয়নজুলি খালটি সরকারি সম্পদ ও জনগুরুত্বপূর্ণ জলাধার। এটি অবৈধভাবে ভরাট করে রাস্তা  তৈরির যে চেষ্টা চালানো হচ্ছে, তা আইনসম্মত নয়। প্রশাসনের কাছে আমাদের দাবি, তাৎক্ষণিকভাবে ভরাট বন্ধ করে খালটি পুনরুদ্ধার করতে হবে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন, সদস্যসচিব সুমন বিশ্বাস, শ্রমিক নেতা শফিকুল ইসলাম খোকা, ছাত্রশিবিরের সাইমুম পারভেজ প্রমুখ।

মানববন্ধন সঞ্চালনা করেন জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন।

সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬