ফরিদপুরে আট গ্রামের সংঘর্ষে পুলিশসহ আহত দুই শতাধিক

০৪ এপ্রিল ২০২৬, ১১:৫১ AM
সংঘর্ষের একটি মুহূর্তে

সংঘর্ষের একটি মুহূর্তে © সংগৃহীত

ফরিদপুরে ফুটবল টুর্নামেন্টের মাইকিংকে কেন্দ্র করে আট গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে টানা তিন ঘণ্টা ধরে চলা এ রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশ সদস্যসহ দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার শুরু শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে। চার গ্রামের একটি ফুটবল টুর্নামেন্টের জন্য মাইকিং করার সময় মুনসুরাবাদ গ্রামের রাহাত ও তারেকের সঙ্গে খাপুরা গ্রামের জাহিদ ও আজিমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনার জেরে সন্ধ্যায় মুনসুরাবাদ বাজারের সেক্রেটারি জিন্নাত মাতুব্বরকে মারধর করে খাপুরা গ্রামের একদল যুবক।

গতকালের ঘটনার রেশ ধরে আজ সকাল থেকে গ্রামের মানুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন মুনসুরাবাদ বাজারের বেশ কয়েকটি দোকানপাটে লুটতরাজ চালানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্যও ইটের আঘাতে আহত হয়েছেন।

সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬