ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় যুবদল কর্মী নিহত

০১ এপ্রিল ২০২৬, ০৪:০৩ PM
এ কে এম রিয়াদ হক

এ কে এম রিয়াদ হক © সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের কর্মী রিয়াদ নামের এক যুবক নিহত হয়েছেন। ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ফুলপুর কাড়াহা ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এ কে এম রিয়াদ হক (২৪) ফুলপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড, দিউ মধ্যপাড়া গ্রামের নিবাসী কাঠ ব্যবসায়ী নবী হোসেনের বড় ছেলে। সে মাটির ঠিকাদারসহ ময়মনসিংহ উত্তর জেলা যুবদল নেতা ওয়াহেদুজ্জামান মিঠুনের ভাতিজা।

স্থানীয়রা জানান, তিনি মাটি কাটা ঠিকাদার ছিলেন এবং নিজের লাইসেন্সেই মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যার পর থেকে মাটি কাটছিলেন। পরে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে অতিরিক্ত গতিতে চলতে গিয়ে নিজেদের ড্রাম ট্রাকটি সামনের গাড়িকে ধাক্কা দিলে চালকসহ দুজন গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিস এসে গাড়ি কেটে তাদের উদ্ধার করে। চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের কিছুক্ষণ পর রিয়াদ মারা যায়। পরে আসর বাদ মধুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতাকর্মীসহ শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, এ সড়ক দুর্ঘটনায় নিহত এ কে এম রিয়াদ হক পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি মামলা করেছেন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬