সাভারে অনির্দিষ্টকালের জন্য দুই পোশাক কারখানা বন্ধ ঘোষণা

০১ এপ্রিল ২০২৬, ০৩:১১ PM
কারখানার সামনে বন্ধের নোটিশ দেখছেন শ্রমিকরা

কারখানার সামনে বন্ধের নোটিশ দেখছেন শ্রমিকরা © টিডিসি

সাভারের আশুলিয়ায় দুটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। সকালে কারখানা দুটির সামনে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেন মালিকপক্ষ। যার ফলে শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে পারেনি।

শ্রমিকরা জানায়, সম্প্রতি আন্দোলনের মুখে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যাশান ফোরাম লিমিটেড ও কুটুরিয়া এলাকার জে এ অ্যাপারেলস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেন মালিকপক্ষ। আজ সকালে কারখানা দুটির মুল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেয় মালিকপক্ষ। সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে এসে বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ করতে চাইলে কারখানার সামনে থেকে শ্রমিকদের সড়িয়ে দেয় পুলিশ। পরে শ্রমিকরা বাড়ি ফিরে যান। বেতন-ভাতা না দিয়ে কারখানা দুটি বন্ধ ঘোষনা করায় প্রায় চার হাজার শ্রমিক বিপাকে পড়েছেন। এদিকে শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে দুপুরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

যে ৩০ সংকেত দেখলে বুঝবেন আপনারও হার্ট অ্যাটাক হতে পারে
  • ৩১ জুলাই ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীর বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ চে…
  • ৩১ জুলাই ২০২৬
মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আবেদন কখন করবেন, করণীয় কি …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষায় একজন জামায়াতের প্রার্থী থা…
  • ৩১ জুলাই ২০২৬
কলাবাগানের হোস্টেলে দরজা ভেঙে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মর…
  • ৩১ জুলাই ২০২৬
পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশ…
  • ৩১ জুলাই ২০২৬