সংস্কার না হওয়ায় খোয়াসাগর দীঘিতে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

০১ এপ্রিল ২০২৬, ০১:১৭ PM
খোয়াসাগর দীঘি

খোয়াসাগর দীঘি © টিডিসি

প্রায় ২৭০ বছরের পুরোনো খোয়াসাগর দীঘি স্বচ্ছ পানি, নান্দনিক পরিবেশ ও রহস্যময় ইতিহাসের কারণে দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছে জনপ্রিয় একটি আকর্ষণীয় স্থান। ঈদ-পার্বণ কিংবা ছুটির দিনে এখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। তবে প্রাকৃতিক সৌন্দর্যের এই স্থানটি বর্তমানে সংস্কারহীনতায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত বছরের প্রবল বর্ষণে দীঘির ওয়াকওয়ের একটি অংশ দেবে যায়। ঝুঁকিপূর্ণ অংশে সতর্কতামূলক সাইনবোর্ড টাঙানো হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো সংস্কার কাজ শুরু হয়নি।

এ অবস্থায় প্রতিদিনই দর্শনার্থীরা ঝুঁকি নিয়ে ওই অংশে চলাচল করছেন। অনেকেই সেখানে দাঁড়িয়ে ছবি তুলছেন, পরিবার-পরিজন ও শিশুদের নিয়েও বিপজ্জনক এলাকায় প্রবেশ করছেন, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

দর্শনার্থী সুমন বলেন, ‘ঘুরার জায়গা কম থাকায় ঝুঁকি থাকলেও এখানে আসতে হয়। আমরা সাবধান থাকার চেষ্টা করি, তবে দ্রুত সংস্কার দরকার।’

অপর দর্শনার্থী জুঁথি বলেন, ‘শিশুদের নিয়ে প্রায়ই এখানে আসি। কিন্তু এমন ঝুঁকি থাকলে ভবিষ্যতে আসা কঠিন হয়ে যাবে। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা করছি।’

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই সতর্কবার্তা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ অংশে চলাফেরা করছেন। কেউ ঝুঁকি বুঝে সাবধান হওয়ার চেষ্টা করলেও অনেকে নির্বিঘ্নে সেখানে অবস্থান করছেন, ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

এ বিষয়ে জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত সংস্কার কাজ শুরু করা হোক। তাদের মতে, খোয়াসাগর দীঘি শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, এটি এলাকার ইতিহাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এর নিরাপত্তা ও সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬