কুয়াকাটায় জেলের জালে ধরা পড়া এক কোরাল সাড়ে ২৯ হাজারে বিক্রি

কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ৭০০ ওজনের  এই কোরাল মাছ

কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ৭০০ ওজনের এই কোরাল মাছ © টিডিসি

পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ৭০০ ওজনের একটি বড় কোরাল মাছ, যা স্থানীয় মৎস্য বাজারে সাড়ে ২৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। বিরল আকারের এ মাছটি দেখতে বাজারে ভিড় জমে যায় উৎসুক মানুষের।

বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে কুয়াকাটা মেয়র মৎস্য মার্কেটে মাছটি আনা হলে মুহূর্তেই সেটি দেখতে ভিড় জমে যায়। শেষ পর্যন্ত প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ২৯ হাজার ৫৩০ টাকায় মাছটি কিনে নেন খান ফিশের ব্যবসায়ী জাহাঙ্গীর খান।

জানা গেছে, এর আগের দিন মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত গভীর রাতে বঙ্গোপসাগর ও বলেশ্বর নদীর মোহনায় ফারুক মাঝি নামের এক জেলের জালে ধরা পড়ে। মূলত ইলিশের আশায় জাল ফেললেও ভাগ্য তাকে এনে দেয় এই বিরল আকারের কোরাল।

ফারুক মাঝি বলেন, ‘জাল তুলতেই দেখি বড় একটা মাছ লাফাচ্ছে। কাছে এনে বুঝি—এটা কোরাল! এত বড় মাছ পেয়ে সত্যিই খুব আনন্দ লাগছে।’

মাছটি দেখতে আসা স্থানীয় বাসিন্দা শাহিন বলেন, ‘এত বড় মাছ সচরাচর দেখা যায় না। কিন্তু দাম বেশি হওয়ায় আমাদের মতো মানুষের পক্ষে কেনা কঠিন। ভাগ করে বিক্রি করলে হয়তো স্বাদ নেওয়ার সুযোগ পেতাম।’

এদিকে খান ফিশের ম্যানেজার লিটন জানান, ঢাকায় বড় আকারের কোরালের চাহিদা থাকায় তারা সরাসরি জেলের কাছ থেকে মাছটি কিনেছেন। দ্রুতই এটি রাজধানীতে পাঠানো হবে।

বিশেষজ্ঞদের মতে, কোরাল মাছ শুধু আকারে নয়, পুষ্টিগুণেও অনন্য। এতে রয়েছে জিংক, আয়োডিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও সেলেনিয়াম, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে হৃদযন্ত্র ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী জানান, সরকারি বিধিনিষেধ মেনে মাছ ধরার কারণে সাগরে মাছের পরিমাণ বাড়ছে। জেলেদের সচেতনতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বড় আকারের মাছ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9